ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার দয়াময়ী মোড়ে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে শনিবার (২০ জুন ২০২৬ ইং) “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃসেলিম […]

সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদন : বাংলাদেশের সংবাদজগতে নিরলস পরিশ্রম, সাহসী অবস্থান এবং মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নাম হাসান উল আজিজ। সাংবাদিকতার দীর্ঘ ২৯ বছরের কর্মময় পথচলা পূর্ণ করেছেন তিনি। এই উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি ফিরে দেখেছেন সংগ্রাম, সাফল্য, দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে ভরা তার সাংবাদিকতা জীবনের নানা […]

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন – (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. শাহানাজ জামান। শনিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির […]

পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো তিন দিনের জাতীয় ফল মেলা-২০২৬

জামালপুর প্রতিনিধি : “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (২০ জুন) জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৮ জুন […]

কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শপথের মাধ্যমে নতুন কমিটি সংস্থার কল্যাণ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অধিকার রক্ষায় কাজের অঙ্গীকার ব্যক্ত করেন। শনিবার সকাল ১১ টায় শহরের হোসেন বখত চত্ত্বর মিলনায়তনে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত […]

জনতার প্রত্যাশার প্রতীক সোহেল রানা খান, ৩ ও ৫ নং ওয়ার্ডে আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি : আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী মোঃ সোহেল রানা খানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামালপুর পৌর শহরের ৩ ও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলা […]

বকশীগঞ্জে মানব কল্যাণ ট্টাস্টের উদ্যোগে সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপন

ইমরান সরকার বকশীগঞ্জ  প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপন,সোলার প্যানেল স্থাপন ও মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের আয়োজন করা হয়েছে । শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই বৃক্ষরোপন,সোলার প্যানেল স্থাপন ও মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের আয়োজন করা হয় । ফিতা কেটে প্রধান অতিথি […]

জামালপুরে চুরি-মাদকের দৌরাত্ম্য: অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে সাধারণ মানুষ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তিতপাল্লা ইউনিয়ন সহ জামালপুরে দিন দিন বেড়েই চলেছে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। কৃষকের সেচ পাম্প থেকে শুরু করে গরু-ছাগল, বিদ্যুতের তার, মিটার এমনকি বসতবাড়িও রক্ষা পাচ্ছে না চোরদের হাত থেকে। অথচ অপরাধ দমনে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ […]

বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন

ইমরান সরকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি :  করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফল মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল মেলার উদ্বোধন […]

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান প্রতিরোধে কমিটির সভা

ইমরান সরকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন – শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা- উল – হুসনা, উপজেলা প্রণীসম্পদ […]