সাংবাদিক কে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্মরত দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাসুদুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরি নবগ:৩৫২,তারিখ :৫/৭/২৬। জিডিতে উল্লেখ্য করা […]
শিশু শাওন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

রাকিব হোসেন : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গ্রামে আট মাস বয়সী শিশু শাওনের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, মামলায় কারাবন্দী মা শ্রাবন্তী আক্তারের মুক্তি এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জামালপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি […]
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ জন পরীক্ষার্থী

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন পত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষাতে এই ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সকলে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার্থী তিলা জামালি বলেন-“পরীক্ষা দেয়া শেষে আমি দেখতে পারলাম যে-আমার প্রশ্নের উপরে লেখা ২০২৫ সালের […]
জামালপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা প্রদান ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা প্রদান এবং গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারগাতী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার প্রায় কয়েকশত বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শামসুর রহমান মুক্তা, নোমান, শাহীন, সুমন, শাহজাহানসহ আরও অনেকে। বক্তারা […]
জামালপুরে সন্তানকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলায় একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক তরুণীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হুমায়ুন আহমেদ (২৫) এবং শ্রাবন্তী (২০) দম্পতি একমাত্র শিশু সন্তান শাওন (৯ মাস) রাতের খাবার খেয়ে ঘুমায়। ভোর […]
আধুনিক কৃষির বিকাশে ব্র্যাকের উদ্যোগে জামালপুরে পাওয়ার টিলার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক জামালপুরের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে আয়োজিত এ কর্মসূচিতে কৃষক ও ব্র্যাক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার […]
ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সহায়তা নিয়ে খরিদাকৃত বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী একটি পরিবার। শুক্রবার ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে সার্ভেয়ার রুহুল আমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও গণমান্য ব্যক্তিদের নিয়ে সরেজমিন এসে মাপজোঁক করে টিনসেটের দোকানকোঠা ভেঙ্গে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আবেদনকারীকে ২১ […]
বকশীগঞ্জের পাহাড়ে বন্য হাতির আক্রমণ, প্রাণ হারালেন এক বৃদ্ধ

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি […]
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি : ধর্ষনের নিউজ করায় সিরাজগঞ্জের দৈনিক কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়ের বিরুদ্ধে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলায় সাংবাদিক হৃদয়ের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি আইনের ৮ এর ২-৫ ও ৭ ধারায় আসামী করা হয়েছে। একই মামলায় ধর্ষনকারী নাজমুল হুদাকে ১নং আসামী করা হয়েছে। ওই মামলায় র্যাব-১২ […]
হল ফি বাড়ানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলে মন্তব্য করলেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদন : জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের আবাসিক হলের ফি বৃদ্ধি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এ নিয়ে আয়োজিত বৈঠকে অধ্যক্ষের একটি মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় শিক্ষার্থীদের শেয়াল বলে মন্তব্য করায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় কলেজের শিক্ষক সংসদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ […]