২৪ ঘণ্টার মাথায় যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

সরিষাবাড়ি প্রতিনিধ : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামালপুর সরিষাবাড়ী উপজেলা শাখার ছাত্রলীগের তিন মাস মেয়াদি ৮৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মনিরুজ্জামান আজগর নামে এক যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল […]

জামালপুর পৌর নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডে সোহেল রানা খানের আলোচনা সভা ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : জামালপুর পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে জনসংযোগ ও গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ৭নং ওয়ার্ডে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পুরাতন ফুলবাড়িয়া মুন্সিপাড়া জামে – মসজিদ প্রাঙ্গণের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খানের সমর্থকরা। স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, […]

শহীদদের স্মরণে বকশীগঞ্জে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে তাঁদের কবর জিয়ারত, রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে কর্মসূচি পালন করেছে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল। বুধবার  (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  ছাত্রদলের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন। এ সময় তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ […]

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার, দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সানন্দবাড়ী বাজারে মাদ্রাসার গভর্নিং বডির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন […]

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেল সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা কর্তৃক মোটা অংকের অর্থের বিনিময়ে আলেচিত পাইকুরহাটি ইউপির সুনই গ্রামের নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে মূল আসামী মেহেদী হাসান ডালি ও আনুসহ ০৯ জনের […]

জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বেসরকারি উদ্যেগে শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলায় জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষ রোপন কর্মসুচির আয়োজন করে আর্থিক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর ও শেরপুর শাখা এবং কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেল। জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ^জিৎ দাস, শাহজালাল ইসলামী ব্যাংক […]

একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম

জামালপুর প্রতিনিধি : একটি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় জামালপুর সদরের হরিপুর, দড়িফতেপুর, মাছিমপুর, বগালী ও মাঝিপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে। এ কারণে প্রায় ২০০ একরের বেশি ফসলি জমি বছরের পর বছর অনাবাদি পড়ে আছে। পাশাপাশি অসংখ্য বসতভিটা পানিবন্দি থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতির স্থায়ী সমাধানে উপজেলা নির্বাহী […]

জামালপুরে টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, জামালপুর : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ২০২৫-২৬ অর্থবছরের মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনঃনবায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা প্রত্যাহার এবং বিদ্যমান ডিলারদের পুনঃনবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন টিসিবি ডিলাররা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন উপজেলার টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ডিলাররা […]

আধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে নকিব উদ্দিন হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরে আধুনিক চিকিৎসা ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙিকে যাত্রা শুরু করলো নকিব উদ্দিন হাসপাতাল (প্রা:)। আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন ভবনে শুরু হলো এ হাসপাতালটির যাত্রা। রবিবার (১২ জুলাই) বিকেলে শহরের বসাকপাড়ায় অবস্থিত এ হাসপাতালটির নতুন করে আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ […]

বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে পল্লী উন্নয়ন দিবস পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ জুলাই) সকালে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। […]