জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বেসরকারি উদ্যেগে শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলায় জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষ রোপন কর্মসুচির আয়োজন করে আর্থিক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর ও শেরপুর শাখা এবং কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেল।
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ^জিৎ দাস, শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার মো: জুলফিকার আলী, কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহবায়ক রকিবুল ইসলাম আকন্দ, আর্ডেন্টিয়ার আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ^জিৎ দাস বলেন, কলেজের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হয়েছে। কলেজের বিশাল ক্যাম্পাসে গাছ লাগানোর অনেক জায়গা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে কলেজে বৃক্ষ রোপন একটি মহতি উদ্যোগ। শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার মো: জুলফিকার আলী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মসজিদ, ইদগাহসহ জামালপুরের সাতটি প্রতিষ্ঠানে প্রায় পাঁচশ গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের সবুজায়ন কর্মসুচির সাথে একাত্ব হয়ে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছরই এই কার্যক্রম পরিচালিত হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহবায়ক রকিবুল ইসলাম আকন্দ জানান, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ যে সকল প্রতিষ্ঠানে গাছ রোপনের জায়গা রয়েছে। যারা গাছের পরিচর্যা করবে ও নিরাপত্তা দিবে সেসব প্রতিষ্ঠানে গাছ রোপন করা হবে। আমরা ফলজ ও ঔষধী গাছ রোপনের উপর বেশী গুরুত্ব দেই। পরে কলেজ প্রাঙ্গণে আম, কাঠাল, আমলকি, নারিকেল, জাম্বুরা, চালতা, লেবুসহ শতাধিক ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ