বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল শিশুর

jamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি  : জামালপুরের বকশীগঞ্জে ফুফুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে পানিতে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় সে। দীর্ঘক্ষণ সাথীকে দেখতে না পেয়ে তার ফুফু চিৎকার শুরু করেন।

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে নদী থেকে সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA