ভারতীয় দুই ক্যান্সার বিশেষজ্ঞ নিয়ে জামালপুরে এইমস হেল্থ কেয়ারের সেমিনার

জামালপুর প্রতিনিধি : ক্যান্সারের চিকিৎসার জন্য নির্ভরযোগ্য ভারতীয় প্রতিষ্ঠান হেল্থ কেয়ার গ্লোবালের দুই বিশেষজ্ঞদের নিয়ে জামালপুরে ক্যান্সার চিকিৎসা নিয়ে সেমিনার হয়েছে। জামালপুরে হেল্থ কেয়ার গ্লোবালের সহযোগী প্রতিষ্ঠান এইমস হেল্থ কেয়ার এই সেমিনারের আয়োজন করে। মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে এইমস হেল্থ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আজাদ রুহানির সভাপতিত্বে প্রতিষ্ঠানের […]
ইউ.পি চেয়ারম্যান আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার দুই মামলায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জয়রামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত […]
জামালপুরে সেভেন রিংস্ সিমেন্টের উদ্যোগে বিশেষ সেমিনার

জামালপুর প্রতিনিধি : জেনে গড়ি নিজের বাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সেভেন রিংস্ সিমেন্টের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের বেলটিয়া এলাকায় লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেভেন রিংস্ সিমেন্টের ময়মনসিংহ বিভাগের প্রধান সিনিয়র ম্যানেজার মো: বিল্লাল হোসেন, সেভেন রিংস্ সিমেন্টের জামালপুর এবং শেরপুর জেলার ম্যানেজার […]
বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৮১২ পিস ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার, আসামি পলাতক

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়া (৩৫) পালিয়ে যায়। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকাউরিয়া সীমারপাড় চড়িয়া পাড়া এলাকায় রুবেল […]
জামালপুরে সব আসামিকে চার্জশিটে অন্তর্ভুক্ত ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় জড়িত সকল আসামিকে অবিলম্বে চার্জশিটে অন্তর্ভুক্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা। শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে প্রেসক্লাব। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, বাবা […]
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বকশীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
বিকাশের নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বিকাশের নাম ভাঙিয়ে নতুন কৌশলে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এবার জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ফোন করে প্রতারণার চেষ্টা করে একটি চক্র। তবে তিনি সতর্ক থাকায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। ভুক্তভোগী লুৎফর রহমান জানান, বুধবার (৫ আগস্ট) সকালে ০১৮৭৭-৮২২৯৩৯ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে একটি ফার্মেসির দোকানদার পরিচয় […]
জাহেদা শফি মহিলা কলেজের অধ্যক্ষকে কলেজ ছাত্রদলের ফুলের শুভেচ্ছা

জামালপুর প্রতিনিধি: জামালপুর সরকারি জাহেদা শফি মহিলা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি লোপা মির্জার নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জয়শ্রী ঘোষ, […]
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন মামুন এমপি

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষীরচর ব্রীজের চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। গতকাল শনিবার দুপুুরে ঐতিহ্যবাহী নান্দিনা বাজার ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নির্মিত ৪ (চার) তলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের শুভ উদ্বোধন শেষে […]
ইসলামপুরে ৫০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলার ৫০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের। প্রধান অতিথির বক্তব্যে তিনি […]