জামালপুরে সেভেন রিংস্ সিমেন্টের উদ্যোগে বিশেষ সেমিনার

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জেনে গড়ি নিজের বাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সেভেন রিংস্ সিমেন্টের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের বেলটিয়া এলাকায় লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেভেন রিংস্ সিমেন্টের ময়মনসিংহ বিভাগের প্রধান সিনিয়র ম্যানেজার মো: বিল্লাল হোসেন, সেভেন রিংস্ সিমেন্টের জামালপুর এবং শেরপুর জেলার ম্যানেজার শামীমুল ইসলাম শুভ, ভূ-প্রকৌশল ও ভূমিকম্প বিশেষজ্ঞ জাকির হোসেন, সেভেন রিংস্ সিমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আসিফ রেজা, প্রকৌশলী এ. এইচ. এম. তৌহিদুর রহমান, মুরাদ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বাড়ি নির্মাতারাদের নিজস্ব বাড়ি নির্মাণে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ, টেকসই ও মানসম্পন্ন নির্মাণ সম্পর্কে সঠিক ধারণা দেয়।

ভূমিকম্প-সহনীয়, দীর্ঘমেয়াদি ও টেকসই বাড়ি নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন। বাড়ি নির্মাণের বিভিন্ন মৌলিক বিষয়, সঠিক নির্মাণ পদ্ধতি এবং উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেয়।

নিরাপদ ও টেকসই নির্মাণে গুণগতমানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সেভেন রিংস্ সিমেন্টের সঙ্গে থাকার আহ্বান জানান।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ