বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে পল্লী উন্নয়ন দিবস পালিত

doinikjamalpurbarta

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৬ জুলাই) সকালে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর , সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলি, বকশীগঞ্জ স্টেশন কর্মকর্তা আব্দুল কুদ্দুস প্রমুখ।

আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “গ্রাম হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু—এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করা হচ্ছে। পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের একটি ধারাবাহিক প্রক্রিয়া।

সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।” তিনি দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির দীর্ঘদিনের ভূমিকারও প্রশংসা করেন।

সভায় সমবায় ভিত্তিক বিভিন্ন অবদানের জন্য ৬ লাখ টাকা ঋন বিতরণ ও ১৩০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ