শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল – স্মৃতিচারণে নেতাকর্মীরা

jamalpurbarta

আতিকুর রহমান সাজু, বিশেষ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

দীর্ঘ ২৭ বছর পেরিয়ে গেলেও দলীয় নেতাকর্মীদের স্মৃতিতে অম্লান রয়েছেন এই নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি গভীর ভালোবাসার কথা স্মরণ করে শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দেওয়ানগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ড ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত নেতারা।

আলোচনা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ছিলেন দলের প্রতি নিবেদিতপ্রাণ একজন নেতা ও দক্ষ সংগঠক। রাজনৈতিক জীবনে তিনি দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে নেতাকর্মীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের প্রতি তাঁর ভালোবাসা, সাহসী ভূমিকা ও ত্যাগ তাঁকে নেতাকর্মীদের কাছে স্মরণীয় করে রেখেছে।

বক্তারা আরও বলেন, ২৭ বছর আগে ভারতীয় আগ্রাসনবিরোধী মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার সময় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলে তাঁরা অভিযোগ করেন। তাঁর মৃত্যু শুধু দলের জন্যই নয়, তাঁকে ভালোবাসতেন এমন মানুষের জন্যও ছিল গভীর বেদনার।

তাঁরা বলেন, একজন আদর্শনিষ্ঠ রাজনৈতিক কর্মী হিসেবে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের জীবন ও আত্মত্যাগ নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। রাজনৈতিক আদর্শের প্রতি নিষ্ঠা, সাংগঠনিক দায়িত্ববোধ এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের মধ্য দিয়ে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা স্মরণে রাখার পাশাপাশি তাঁর আদর্শকে ধারণ করাও জরুরি।

শোক র‍্যালি, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর স্মৃতি ও অবদান ভবিষ্যতেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA