সাকিব জামালপুর সদর প্রতিমিধি : আজ সোমবার (১২ অক্টোবর ) বিকেলে কম্পপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ।
উক্ত ফুটবল খেলা উপলক্ষে,,২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে টীন সামগ্রী বিতরণ করেন ।
উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জামালপুর পৌরসভার আগামীর মেয়র পদপ্রার্থী জননেতা জনাব শামীম আহমেদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আক্তারুজ্জামানের এই মহতী উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং তিনি যেনো কাউন্সিলর হয়ে এই ওয়ার্ডের সকল হতদরিদ্র মানুষের পাশে এভাবেই দাঁড়াতে পারেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খাইরুল ইসলাম লিয়ন, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, আব্দুল জব্বার সহ সকল বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ।
এছাড়াও হেলো মিয়া বলেন,, আমাদের মতো অসহায়ের পাশে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আক্তারুজ্জামান,আমরা তার জন্য সব সময় দোয়া করি যেনো তিনি কাউন্সিলর হয়ে সারাজীবন এভাবেই আমাদের পাশে থাকতে পারেন।
আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, আমি যদি ২নং ওয়ার্ডের কাউন্সিলর হতে পারি তাহলে কম্পপুরকে জামালপুর পৌরসভার ভিতরে মডেল সিটিতে পরিণত করবো । আমি সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে এভাবেই দাঁড়িয়েছি এবং সামনেও দাঁড়াবো।



