শিশু শাওন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

রাকিব হোসেন : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গ্রামে আট মাস বয়সী শিশু শাওনের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, মামলায় কারাবন্দী মা শ্রাবন্তী আক্তারের মুক্তি এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জামালপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি […]

২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ জন পরীক্ষার্থী

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন পত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষাতে এই ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সকলে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার্থী তিলা জামালি বলেন-‍“পরীক্ষা দেয়া শেষে আমি দেখতে পারলাম যে-আমার প্রশ্নের উপরে লেখা ২০২৫ সালের […]

জামালপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা প্রদান ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা প্রদান এবং গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারগাতী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার প্রায় কয়েকশত বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শামসুর রহমান মুক্তা, নোমান, শাহীন, সুমন, শাহজাহানসহ আরও অনেকে। বক্তারা […]

জামালপুরে সন্তানকে হত্যার অভিযোগ মায়ের  বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলায় একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক তরুণীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হুমায়ুন আহমেদ (২৫) এবং শ্রাবন্তী (২০) দম্পতি একমাত্র শিশু সন্তান শাওন (৯ মাস) রাতের খাবার খেয়ে ঘুমায়। ভোর […]

আধুনিক কৃষির বিকাশে ব্র্যাকের উদ্যোগে জামালপুরে পাওয়ার টিলার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক জামালপুরের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে আয়োজিত এ কর্মসূচিতে কৃষক ও ব্র্যাক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার […]

বকশীগঞ্জের পাহাড়ে বন্য হাতির আক্রমণ, প্রাণ হারালেন এক বৃদ্ধ

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি […]

হল ফি বাড়ানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলে মন্তব্য করলেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদন :  জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের আবাসিক হলের ফি বৃদ্ধি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এ নিয়ে আয়োজিত বৈঠকে অধ্যক্ষের একটি মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় শিক্ষার্থীদের শেয়াল বলে মন্তব্য করায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় কলেজের শিক্ষক সংসদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ […]

ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার দয়াময়ী মোড়ে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে শনিবার (২০ জুন ২০২৬ ইং) “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃসেলিম […]

পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো তিন দিনের জাতীয় ফল মেলা-২০২৬

জামালপুর প্রতিনিধি : “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (২০ জুন) জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৮ জুন […]

জনতার প্রত্যাশার প্রতীক সোহেল রানা খান, ৩ ও ৫ নং ওয়ার্ডে আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি : আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী মোঃ সোহেল রানা খানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামালপুর পৌর শহরের ৩ ও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলা […]