সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদন : বাংলাদেশের সংবাদজগতে নিরলস পরিশ্রম, সাহসী অবস্থান এবং মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নাম হাসান উল আজিজ। সাংবাদিকতার দীর্ঘ ২৯ বছরের কর্মময় পথচলা পূর্ণ করেছেন তিনি। এই উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি ফিরে দেখেছেন সংগ্রাম, সাফল্য, দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে ভরা তার সাংবাদিকতা জীবনের নানা […]

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন – (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. শাহানাজ জামান। শনিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির […]

ডেমরায় ভয়ংকর ভূমিদস্যু জুনায়েদের দৌরাত্ম্য: জাল দলিলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

ক্রাইম রিপোর্টার : রাজধানীর ডেমরা এলাকায় “জুনায়েদ” নামের এক কথিত ভূমিদস্যুর বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলে সে জাল দলিল ও ভুয়া ওয়ারিশ সনদের মাধ্যমে কোটি কোটি টাকার জমি দখল করছে। এতে সাধারণ মানুষ নিজেদের বৈধ সম্পত্তি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে, […]

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’র সভাপতি ও ন্যাশনাল গ্রুপ রাশিয়ার চেয়ারম্যান, বাংলাদেশি বংশোদ্ভূত মিয়া সাত্তার। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির […]

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে চাঁপাই উৎসব–২০২৬ অনুষ্ঠিত

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন ভাবনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই উৎসব–২০২৬। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত দিনব্যাপী এ আয়োজনটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ঢাকা (আইইবি) প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। সকালের শুরুতেই অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটির নাস্তা। […]

বিচ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট (কক্সবাজার)-এর স্পন্সর শেয়ার বিক্রির গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদন :  ১১ই অক্টোবর-২০২৫ রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বিচ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট (কক্সবাজার)-এর স্পন্সর শেয়ার বিক্রির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মাননীয় চেয়ারম্যান জনাবা মাসুদা বেগম, যিনি প্রতিষ্ঠানটির প্রথম দিকের অন্যতম সম্মানিত ও ভ্যালিড কাস্টমার হিসেবেও […]

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

ডেক্স রিপোর্ট :  আজ রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলা অভাবিত! গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী […]

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান

ডেক্স রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের […]

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুরাদকে কেন্দ্রীয় সংসদের আনুষ্ঠানিক ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৩ আগস্ট ২০২৫, রবিবার রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ছাত্রদের উপস্থিতি, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে দাবি উপস্থাপন—সবকিছু মিলিয়ে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে সংগঠিত ছাত্রসমাবেশগুলোর একটি হিসেবে অভিহিত করা হচ্ছে। এই কর্মসূচির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন […]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি

ডেক্স রিপোর্ট :  গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত […]