জামালপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা প্রদান ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা প্রদান এবং গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারগাতী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার প্রায় কয়েকশত বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শামসুর রহমান মুক্তা, নোমান, শাহীন, সুমন, শাহজাহানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় ৪০ বছর আগে মরহুম মলিন মন্ডল ও বারেক মন্ডল ঈদগাহ মাঠের জন্য জমি দান করেন। এরপর থেকে ওই মাঠে এলাকার মুসল্লিরা নিয়মিত ঈদের জামাত আদায় করে আসছেন। সম্প্রতি ঈদগাহ মাঠের উন্নয়নমূলক কাজ শুরু করতে গেলে বারেক মন্ডলের উত্তরসূরিরা বাধা দেন এবং গ্রামবাসীর ওপর হামলা চালান ।
হামলায় মোশাররফ, মোজাম্মেল, মুক্তেলসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছালাম, কালাম, জালাল, মুজা, তারা ও খুরশেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ