জামালপুরে সন্তানকে হত্যার অভিযোগ মায়ের  বিরুদ্ধে

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলায় একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক তরুণীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হুমায়ুন আহমেদ (২৫) এবং শ্রাবন্তী (২০) দম্পতি একমাত্র শিশু সন্তান শাওন (৯ মাস) রাতের খাবার খেয়ে ঘুমায়। ভোর সাড়ে চারটার দিকে ভোরের আলোয় ঘুম ভাঙে হুমায়ুনের। পরে হুমায়ুন তাকিয়ে দেখেন ঘরের সামনের এবং পিছনের দুটি দরজাই খোলা। বিছানায় স্ত্রী শ্রাবন্তী এবং সন্তান শাওন নেই। এরপর তিনি তাদেরকে খুঁজাখুঁজি করতে থাকেন।  খুঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় খুঁজে পায় শিশু শাওনকে। এবং সেখানেই শিশু শাওনের মা শ্রাবন্তী কেউ দেখতে পায়। পরে হুমায়ুনের স্বজনরা ওই শ্রাবন্তীকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন।

অভিযুক্ত তরুণী শ্রাবন্তী বলেন, রাত সাড়ে তিনটার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে উঠে দরজা খুলে দেয়। এসময় মুখোশ পরা ব্যক্তি তার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে ভাবকী বাজার এলাকায় নিয়ে নামিয়ে দেয়। সিএনজি অটোরিকশা থেকে নামানোর পর কিছুটা জ্ঞান ফিরে পাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে বেঁধে রাখেন।

হুমায়ুন আহমেদ বলেন, এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গেছিল। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। তার বাবার বাড়ি এবার আসার সময় ওই মোবাইল রেখে আসছে। আমার  স্ত্রী আমার শিশুকে হত্যা করেছে। এর আগেও ওরে নিয়ে কয়েকবার বিচার সালিস হয়েছে। ও-ই আমার ছেলেকে মাইরা ফেলছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ