বকশীগঞ্জের পাহাড়ে বন্য হাতির আক্রমণ, প্রাণ হারালেন এক বৃদ্ধ

jamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

২৭ জুন শনিবার সকালে পুনরায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা পাহাড়ে তল্লাশি চালান। একপর্যায়ে সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, রাতে বন্য হাতির দল তাকে আক্রমণ করে।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা প্রায়ই এমন হাতি আতঙ্কে থাকেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA