জনতার প্রত্যাশার প্রতীক সোহেল রানা খান, ৩ ও ৫ নং ওয়ার্ডে আলোচনা সভা

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী মোঃ সোহেল রানা খানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জামালপুর পৌর শহরের ৩ ও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ সৈয়দ সেলিম জ্জামান এর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাত হোসেন সুজন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী মোঃ সোহেল রানা খান।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা খান বলেন, জামালপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করতে আমি কাজ করতে চাই।

জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।

তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করাই হবে তাঁর অঙ্গীকার। এ সময় তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন, জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ সৈয়দ সৈকতজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জামালপুর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সোহেল রানা খানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা আগামী পৌরসভা নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন মেয়র প্রার্থী সোহেল রানা খান। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক চাহিদার বিষয়ে জনগণের মতামত শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। বক্তারা আগামী নির্বাচনে সোহেল রানা খানের বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ