সোহেল রানা খানের সমর্থনে ৩নং ওয়ার্ডে উঠান বৈঠক

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থী, জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জামালপুর জেলা যুবদলের সদস্য-সচিব মোঃ সোহেল রানা খান-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় জামালপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ, যুবক, প্রবীণ, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, “জামালপুর পৌরবাসীর কল্যাণ, আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন নগর গঠন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই হবে আমার অগ্রাধিকার।

তিনি আরও বলেন আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করবো।”

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থাকা সোহেল রানা খান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবসমাজের অধিকার আদায় এবং এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

তাই আগামী পৌরসভা নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবিদাওয়া তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উঠান বৈঠকটি প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাবনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা আসন্ন নির্বাচনে সোহেল রানা খানের পক্ষে ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা এবং জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা ও উঠান বৈঠকে উপস্থিত সাধারণ জনগণ বলেন, জনগণের প্রত্যাশা ও উন্নয়নের বার্তা নিয়ে সোহেল রানা খান মাঠে রয়েছেন। তাঁকে ঘিরে পৌরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ