বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ উপজেলা : প্রতিনিধি জামালপুরে বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকালে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সরকারি যাকাত ফাউন্ডের ৩২ টি ছাগল বিতরন করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর -৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন , জামালপুর – ২আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ,জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ,সংরক্ষিত মহিলা আসনের এমপি ড.নিলোফার চৌধুরী মনি,জেলা প্রশাসক ইউসুফ আলী’পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন,জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমূখ।

এছাড়াওঅন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল মোঃ সাইফুল ইসলাম, পিপিএম,সহকারী কমিশনার ভূমি আসমা- উল -হুসনা, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,বকশীগঞ্জ ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ মোশাররফ হোসেনসহ আরো অনেকেই।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ