প্রবাসী দুই ভাইয়ের উদ্যোগে বকশীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : একের রক্ত অন্যের জীবন ‘ রক্তই হোক রক্ত সৈনিকের বন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে প্রত্যন্ত চরাঞ্চলের অসহায় ও দুস্থ ব্যক্তিদদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ) খেওয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে
লন্ডন প্রবাসী প্রকৌশলী সাঈদ হাসান ও তার ভাই শফিকুল ইসলামের উদ্যোগে দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

এসময় খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, লন্ডন প্রবাসী সাঈদ হাসানের পিতা আবদুর রাজ্জাক, চাচা মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে (ইউএনও) বলেন, সমাজের অসহায় রোগী সেবায় সত্যিকারের মহৎ কাজ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই। তিনি আরো বলেন, মানবতা এগিয়ে যাক এমন সমাজই আমরা চাই। কাজ করার সদিচ্ছা থাকলে দূর থেকেও যে করা যায় সাঈদ হাসান তারই উদাহরণ। এসময় তাদের দুই ভাইয়ের মহতি কাজের প্রশংসা করেন তিনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক শত মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্ত পরীক্ষাসহ স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

এছাড়া স্থানীয় পশু হাসপাতালের ডাক্তারগণ গরু, ছাগল,হাঁস মুরগির চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ