খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি : ২৬ এপ্রিল রোজ রবিবার ২০২৬, সকাল ১১ টায় পিটিআই গেটের সামনে, ফুলবাড়িয়া জামালপুর এ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) জামালপুর জেলা কমিটির আহবানে, ওয়াটার কিপার্স বাংলাদেশের সহায়তায় ও সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়ন সহায়তায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এম এইচ মজনু মোল্লা, সভাপতি, কম্বাইন্ড হিউমান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, সাধারণ সম্পাদক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) জামালপুর জেলা শাখা ও সাধারণ সম্পাদক, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখা, আরো বক্তব্য করেন, এমদাদুল হক মিলন, গণমাধ্যম কর্মী ও সহ-সাংগঠনিক সম্পাদক, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, মশিউল আলম বাবলু, গবেষক ও সহ-সভাপতি, ধরা জামালপুর। মনিরুজ্জামান খান, অধ্যক্ষ জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ও সহ-সভাপতি, ধরা জামালপুর, প্রধান বক্তা আমির উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এসপিকে ইউথ গ্রুপ এর সদস্যগণ সর্বোত্তমভাবে মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এসপিকে হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।





