ঐতিহ্যবাহী দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল

doinikjamalpurbarta

শাহ আলম,জামালপুর :জামালপুর সদরের ঐতিহ্যবাহী দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ-না’ত পরিবেশন করা হয়। ব্যানারে উদ্ধৃত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরন্তন পঙক্তি— “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”—এর মতোই এক বিষণ্ণ অথচ সুন্দর আবহে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জামালপুর সদরের মাননীয় এমপি এড শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মাছুমা আরমিন মিতু।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তারিকুজ্জামান বিপ্লব এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সহ সভাপতি আব্দুস ছালাম মেম্বার,সরিষাবাড়ি উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ মামুম আল আসাদ, মহাদান ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন সেলিম,মহাদান ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের এডহক কমিটির অবিভাবক প্রতিনিধি মোঃ আনছার শেখ সহ এসময় আরও উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
​ বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ে কাটানো তাদের অম্লান স্মৃতির কথা তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন।
​বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নৈতিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ প্রদান করেন।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ