শাহ আলম, জামালপুর : জামালপুর সদরের রশিদপুর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রশীদপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো: জামিল হাসান (তাপস)-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা জনাব মাসুমা আরমিন মিতু (সহধর্মিণী, মাননীয় এমপি এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মো: শিপার মেহেদী ফেরদৌস, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো: আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জোয়ার্দার ও মোঃ বাবুল আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কালু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক, ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাদশা ও সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান ফকির, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আকন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তৌকির আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও নিজস্ব সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
বিশেষ আকর্ষণ হিসেবে, নবম শ্রেণির সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী মোঃ মাসুম মিয়াকে ম্যানেজিং কমিটির সভাপতি এড. জামিল হাসান তাপস ব্যক্তিগত উদ্যোগে একটি বাইসাইকেল প্রদান করেন। একইভাবে দশম শ্রেণির সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী সারিকা আক্তারকে মধুপুর রানী ভবানী মডেল সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষিকা মিসেস সুলতানা নাসরিন মুক্তার পক্ষ থেকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।





