নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান এবং এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।।





