জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “নবীন বরণ-২০২৬”। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার চর্চা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ আব্দুল হাকিম। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। নবীনদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, উৎসাহ ও নতুনদের স্বাগত জানানোর উচ্ছ্বাস। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও মুখর। সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর এই আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ