ইমরান সরকার,বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভার চর কাউরিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া বিরুদ্ধে ।
রোববার (৫ এপ্রিল) বিকালে পৌর শহরের চর কাউরিয়া সীমারপাড় এলাকায় আজিজুল হক এর বাড়িতে হামলা চালায় মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া ও তার ছেলেরা।
স্থানীয় সূত্রে জানা যায়,অপরদিকে আজিজুল হক এর সাথে দুলাল মিয়ার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তিনি বলেন, আমি এলাকার নরম নিরীহ হওয়ায় প্রতিনিয়ত বাড়িতে হামলা ও লুট করে থাকে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার সাথে দীর্ঘদিন যাবত ১৪ শতাংশ জমি নিয়ে মামলা চলমান রয়েছে। আমার জমির মামলার রায় হয়েছে জোরপূর্বক আমার বাড়িতে মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া, পিষু মিয়া মৃত ছামাদ মিয়ার ছেলে সাদা মিয়া ও সাদা মিয়ার ছেলে ছামা মিয়া হামলা করে।
আজিজুল হকের স্ত্রী রূপসী বেগম বলেন, আমার বাড়িতে দুলাল মিয়া ও দুলাল মিয়ার ছেলে পিষু মিয়াসহ বাড়িতে টাংকের ভিতরে থাকা অটো গাড়ি ক্রয় করা জন্য ৬০ হাজার টাকা লুট করে বাড়ি ভাঙচুর ও টয়লেট ভাঙচুর করে পালিয়ে যায়। এতে আমি বাধা দিতে গেলে কিল, ঘুসি, মেরে আহত করে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ নেওয়া হয়েছে সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।





