জামালপুর প্রতিনিধ : জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শাহেদ আলী।
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় দেশের পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছে।
জামালপুর পৌরসভা নির্বাচন নিয়েও জোর আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্র-পত্রিকায় ও ব্যানার ফ্যাস্টুনে কয়েজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অংশগ্রহন করলেও চায়ের দোকানে, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ সমাজসেবক মানবতার ফেরীওয়ালা শাহেদ আলী।
তরুণ সমাজ ও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় আগামী জামালপুর পৌরসভা নির্বাচনে তাকে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা।
উল্যেখ্য তরুণ ও সমাজসেবামূলক মানসিকতার ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের।





