ক্ষমতা আগেই মানবতা – বোতল কুড়িয়ে বেঁচে থাকা বৃদ্ধ দম্পতির পাশে মেয়র প্রার্থী

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক ,জামালপুর : মানবিকতা ও সহমর্মিতাই রাজনীতির মূল শক্তি—এ বিশ্বাসকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও সম্ভাব্য মেয়র প্রার্থী সোহেল রানা খান।

জীবিকার তাগিদে বোতল কুড়িয়ে দিন কাটানো এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, ক্ষমতার আগে মানবতা—এই মূল্যবোধই তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু।

সম্প্রতি জামালপুর শহরের এক এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন এক বৃদ্ধ দম্পতি। জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে বের হয়ে তারা রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক বোতল ও পুরোনো জিনিসপত্র সংগ্রহ করেন।

সেগুলো বিক্রি করে যা আয় হয়, তাই দিয়ে কোনোমতে চলে তাদের দিনযাপন। বয়সের ভারে ন্যুব্জ শরীর, তবুও জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।

এই মানবিক কষ্টের কথা জানতে পেরে তাদের বাড়িতে ছুটে যান যুবদল নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী সোহেল রানা খান।

তিনি বৃদ্ধ দম্পতির সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সোহেল রানা খান বলেন, “মানুষের জন্য রাজনীতি করতে চাই। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার একটি মাধ্যম। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এই বৃদ্ধ দম্পতির কষ্টের কথা শুনে আমি খুবই ব্যথিত হয়েছি। যতটুকু সম্ভব আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসা উচিত।”

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাও উপস্থিত ছিলেন। তারা জানান, বৃদ্ধ দম্পতিটি দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। অনেক সময় ঠিকমতো খাবারও জোটে না তাদের। এমন পরিস্থিতিতে একজন রাজনৈতিক নেতার তাদের খোঁজ নিতে আসা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সত্যিই প্রশংসনীয়।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।

রাজনীতির অঙ্গনে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে মানুষের পাশে থাকার এই উদ্যোগ সোহেল রানা খানের রাজনৈতিক পথচলাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অনেকেই। তাদের মতে, ক্ষমতার আগে মানবতা—এই দর্শনই একজন প্রকৃত জননেতার পরিচয়।

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সোহেল রানা খান যে মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন উদ্যোগই প্রমাণ করে—মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই রাজনীতির প্রকৃত সার্থকতা নিহিত।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ