জাতীয় নির্বাচনে ভিন্ন মাত্রা: জামালপুরে পোস্টাল ব্যালট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটদের অনন্য ভূমিকা

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এক ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

জামালপুর-৫ সংসদীয় আসনের পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বিএনসিসি ক্যাডেটরা।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে জামালপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোতায়েন করা হয় বিএনসিসির দুটি সেকশন।

তারা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্যাডেটদের উপস্থিতি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোট গণনার পুরো প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করে তোলে।

বিকাল ৪টা ৩০ মিনিটে ভোট গণনা শুরু হলে পাঁচটি সংসদীয় আসনের জন্য নির্ধারিত পাঁচটি বুথের বাইরে সতর্ক ও কঠোর অবস্থান নেন ক্যাডেটরা।

গণনা চলাকালীন সময়ে কেন্দ্রের বাইরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ভিড় নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাদের শৃঙ্খলাবোধ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সমন্বিত কার্যক্রম উপস্থিত সংশ্লিষ্টদের মধ্যে আস্থা ও স্বস্তির সঞ্চার করে।

এই পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন সামরিক স্টাফসহ রমনা রেজিমেন্টের ৫ বিএনসিসি ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানির কমান্ডার ২/লেফটেন্যান্ট মো. আব্দুল হাই আলহাদী (বিএনসিসিও)। তার তত্ত্বাবধানে ক্যাডেটরা দক্ষতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের সম্পৃক্ততাকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, তরুণ ক্যাডেটদের এই অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সার্বিকভাবে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণ নির্বাচন ব্যবস্থাপনায় এক নতুন মাত্রা যুক্ত করেছে, যা ভবিষ্যতেও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ