বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের গনমিছিল

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ধানের শীষ প্রতীকের গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সাধুর পাড়া ইউনিয়নের কামালের বার্ত্তি বাজার থেকে মিছিলটি বের হয়ে। মিছিলটি বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিন শেষে দক্ষিন কামালের বার্ত্তী গিয়ে শেষ হয়। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গনমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লা, ইউনিয়ন সাধারণ সম্পাদক কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সাধুর পাড়া ইউনিয়ন বিএনপি সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লেবু মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাদির,৬ নং ওয়ার্ড বিএনপি
সাধারণ সম্পাদক মোঃ সোলেমান মিয়া ,৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জুববাত আলীসহ অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ