বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের মাসিক সভা

অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ) পৌর শহরের মালিবাগ বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি আল মোজাহিদ বাবু’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও মানব জমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি আশরাফুল হায়দার,গনকন্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাজমুল রানা, দৈনিক গনকন্ঠের উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন, বাংলা ৭১ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি শাহনাজ পারভীন,দৈনিক সবুজ নিশানের বকশীগঞ্জ প্রতিনিধি মাহবুর রহমান ময়ুর, রুপসী বাংলা পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি আল আমিন,দৈনিক আলোকিতর উপজেলা প্রতিনিধি শাহ নেওয়াজ তালুকদার, একুশের নিউজের উপজেলা প্রতিনিধি মামুন মিয়া, দৈনিক দেশ বুলেটিন এর উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান বিপুলসহ আরো অনেকেই।

এসময় বক্তারা প্রেসক্লাবের সম সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ