বকশীগঞ্জে ফরিদ মিয়া গংদের বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগ

jamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সিমারপাড়া এলাকার ফরিদ মিয়া ও তার ছেলে জানিক মিয়া গংদের বিরুদ্ধে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। তারা জীবন ও পৈতৃক সম্পত্তির নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।সোমবার দুপুরে নিজেদের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি এ অভিযোগ করে।

পরিবারটির পক্ষে বক্তব্য রাখেন আল সুমন, তিনি অভিযোগ করেন — “একই এলাকার শেখ ফরিদ ও তার ছেলে জানিক মিয়া গং দীর্ঘদিন ধরে আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিভিন্নভাবে হয়রানি করছে এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।”তিনি জানান, এ ঘটনায় তিনি বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৪৭২) করেছেন।

সংবাদ সম্মেলনে মোটরসাইকেল মেকানিক রতন সাহার স্ত্রী শ্রাবন্তী সাহা বলেন, “আমরা প্রায় ১৫ বছর আগে শেখ ফরিদের কাছ থেকে চার ফুট রাস্তাসহ জায়গা কিনে বাড়ি করেছি। কিন্তু তিনি বারবার টাকার দাবিতে রাস্তা বন্ধ করে দেন। কয়েকবার টাকা দিয়েও কোনো স্থায়ী সমাধান পাইনি। এখন আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।”ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন বলেন,“আমাদের সাংসারিক প্রয়োজনে মাঝে মাঝে পৈতৃক সম্পত্তি বিক্রি বা ইজারা দিতে হয়, কিন্তু শেখ ফরিদ ক্রেতা ও ইজারাদারদের হুমকি দিয়ে বাধা সৃষ্টি করছেন।”সংবাদ সম্মেলনে পরিবারটি জানায়, অভিযুক্তরা ‘সন্ত্রাসী প্রকৃতির’ হওয়ায় তারা তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে তারা এখন প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ চান।

তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA