সানন্দবাড়ীতে মরহুম মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

jamalpurbarta

মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মকিরচর ক্রিকেট কাউন্সিলের আয়োজনে মরহুম হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল আলম তারেকের সঞ্চালনা এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আফসার আলী, শেরপুর আদর্শ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহজাহান, গাইবান্ধা পলাশবাড়ী মহিলা কলেজের সাবেক অধ্যাপক আবুল কালাম সিদ্দিকীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম মাস্টার বলেন,
“মনে রাখতে হবে, সাগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা বহুদিনের ঐতিহ্য বহন করছে। তাই যেকোনো পরিস্থিতিতেই খেলার পরিবেশ নষ্ট করা যাবে না। খেলা যেন উপভোগ্য হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন আইয়ান ডিজাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাসুদ পারভেজ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে স্থানীয় বিভিন্ন এলাকার ক্রিকেট দল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, আয়োজক এবং দর্শকরা মরহুম হুসাইন মোহাম্মদ মুছার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। স্থানীয় তরুণ সমাজের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং ক্রীড়াচর্চাকে এগিয়ে নিতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA