সরিষাবাড়ীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বিজয় র‍্যালী:ইতিহাসের পাতায় স্মরণীয় – জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার

Masum

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বর্ণাঢ্য বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউসী পপুলার মোড় চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন—২৪শে জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে লেখা থাকবে। ফ্যাসিবাদী সৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে সকল শহীদ, আহত ও নির্যাতিত পরিবারকে যথাযথ মূল্যায়ন করা হবে। খাদ্য, বস্ত্র ও কর্মসংস্থানের দায়িত্ব নেবেন তারুণ্যের অহংকার তারেক রহমান।

 

 

তিনি আরও বলেন,দেশের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের মাথা নষ্ট হয়েছিল। এখন দেখি অনেকেরই মাথা খারাপ হয়েছে। অতীতে যেমন কোনো অপশক্তি বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফয়েজুল কবির তালুকদার শাহীন,জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল,জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লিকু,জেলা বিএনপির সদস্য লাবিব উদ্দিন তালুকদার প্রমুখ।
বিজয় র‍্যালীতে সরিষাবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলা, ডোয়াইল, পিংনা, আওনা, ভাটারা, কামরাবাদ, পোগলদিঘা, সাতপোয়া ও মহাদান ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
একে বলা হচ্ছে সরিষাবাড়ী ইতিহাসের সেরা বিজয় মিছিল,যেখানে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দীপনা ও অংশগ্রহণ ছিল অভূতপূর্ব।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA