নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না

jamalpurbarta

ডেক্স রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না।
আগামী পাঁচ–ছয়টা দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুব ক্রুশিয়াল।
বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকুন, নির্বাচন দেরি হবে না। প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনের যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না। প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি, যদি অনেকগুলো সংস্কার হয়… কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনও আছি। একটা দিনও দেরি হবে না।
শফিকুল আলম বলেন, আমরা আশা করি, খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়। আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।
অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সংলাপ সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA