বকশীগঞ্জে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ চার আ.লীগ নেতা গ্রেফতার

jamalpurbarta

ইমরান সরকার স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে এবং বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মশিউর রহমান লাকপতি (৪২); বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪); একই ইউনিয়নের মৃত বাদশা আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৬৯) এবং বকশীগঞ্জ পৌরসভার চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২)।

পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, নাশকতা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতা ও অন্যান্য মামলার ৪ আসামীকেও শুক্রবার দুপুরে আদালতের প্রেরন করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA