রৌমারীতে জমি নিয়ে বিরোধ- সংঘর্ষে নিহত ৩, আহত ১০

jamalpurbarta

রৌমারী প্রতিনিধি :  কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভুন্দুরচর এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০) এবং গোলাম শহীদের ছেলে বলু মিয়া ( ৫৫) ও ফুলবাবু ( ৫০)।

এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পরিবারের মধ্যে ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে।

বৃহস্পতিবার শাহাজাহান মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন তাতে বাধা দেন। এতে উভয় পক্ষে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা সবাই শাহাজাহান মিয়ার লোক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA