গ্রাহকের টাকা আত্মসাৎ : মাদারগঞ্জের সমবায় সমিতির এক পরিচালক আটক

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে থাকা আল আকাবা সমবায় সমিতির পরিচালক মাহবুবুর রহমান মাহবুবকে আটক করেছে গ্রাহকরা। এরপর তাকে জুতার মালা গলায় পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে জামালপুর জেলা শহর থেকে গ্রাহকরা তাকে আটক করে। পরে মাদারগঞ্জ থানা পুলিশে এসে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
গ্রেপ্তার মাহবুবুর রহমান উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাসিন্দা।

তিনি মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
ওসি হাসান আল মামুন বলেন, আসামির বিরুদ্ধে মাদারগঞ্জে সমবায় সমিতির তহবিল বা সম্পদ নিয়ে মামলা রয়েছে।

বেশ কিছুদিন ধরে এই উপজেলায় বিভিন্ন নামে সমবায় সমিতির গ্রাহকের শতশত কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াতেন। গত কয়েক মাস ধরেই আসামিদের গ্রেপ্তার ও জমানো টাকা ফেরত পেতে মাদারগঞ্জ হাজারো গ্রাহক কর্মসূচি পালন করে আসছেন।

তিনি আরও জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। সমিতির অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে মাদারগঞ্জ উপজেলায় ২৩টি নিবন্ধনকৃত সমবায় সমিতি ৩৫ হাজার গ্রাহকের প্রায় ৭ শত কোটি টাকা আত্মসাৎ করে অফিস তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যায়।

এর প্রতিবাদে হাজার হাজার নারী-পুরুষ প্রতিবাদ অব্যাহত রেখেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা আমানত ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA