জামালপুরেববিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে সদর উপজেলার হাজিপুরে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বিকাল পাঁচটায় জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরমান আলী এবং সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে জামালপুর সদর উপজেলাধীন মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফরমান আলী ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশকে দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া সিরাজুল হক মেষ্টা ইউনিয়ন বিএনপি বা কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে তারা দুজনসহ তিনজন আটক হন।

আটককৃত হলেন, হাজীপুর ফকির পাড়ার নজরুল ইসলামের ছেলে মোঃ ফরমান আলী, জামাল উদ্দিনের ছেলে হুমায়ুন কবীর পলাশ, এবং মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA