নিজস্ব প্রতিবেদক, জামালপুর : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্রমিক নেতৃবৃন্দের অভিনন্দন ও শুভেচ্ছা।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়, মর্যাদা প্রতিষ্ঠা এবং শ্রমিকসমাজের কল্যাণে দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নতুন দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত শ্রমিকনেতা শেখ মোঃ আব্দুস সোবহান।
তাঁকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে জামালপুরসহ বৃহত্তর ময়মনসিংহের শ্রমিক অঙ্গনে আনন্দ, উৎসাহ ও অভিনন্দনের আবহ সৃষ্টি হয়েছে।
শেখ মোঃ আব্দুস সোবহান কেবল একজন শ্রমিক সংগঠক নন, বরং বৃহত্তর ময়মনসিংহের শ্রমজীবী মানুষের কাছে তিনি একজন পরিচিত মুখ, আস্থার প্রতীক এবং অধিকার আদায়ের আন্দোলনে সাহসী কণ্ঠস্বর।
দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য দাবি, অধিকার, মর্যাদা ও কল্যাণের প্রশ্নে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে শ্রমিকসমাজের কাছে বিশেষভাবে পরিচিত করে তুলেছে। শ্রমজীবী মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
বর্তমানে তিনি ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা শ্রমিকদলের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি এবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব লাভ তাঁর সাংগঠনিক জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
শ্রমিক রাজনীতিতে তাঁর পথচলা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং শ্রমিকদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে একজন গ্রহণযোগ্য শ্রমিকনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং শ্রমিক কল্যাণের বিষয়গুলোকে তিনি বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন।
শ্রমিক সমাজের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে শেখ মোঃ আব্দুস সোবহান জাতীয় পর্যায়ে শ্রমিকদের দাবি – দাওয়া তুলে ধরার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বিশেষ করে সড়ক পরিবহন খাতের শ্রমিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাঁর এ অর্জনে জামালপুরের বিভিন্ন শ্রেণি – পেশার মানুষ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা মনে করেন, একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শ্রমিকনেতার জাতীয় পর্যায়ের এই দায়িত্বপ্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং জামালপুরের শ্রমিক সংগঠন এবং বৃহত্তর ময়মনসিংহের শ্রমজীবী মানুষের জন্যও গর্ব ও সম্মানের বিষয়।
নেতৃত্বের প্রকৃত সার্থকতা পদ-পদবিতে নয়, বরং মানুষের আস্থা অর্জন, বিপদে পাশে দাঁড়ানো এবং অধিকার আদায়ের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা রাখার মধ্যেই নিহিত।
সেই বিবেচনায় শেখ মোঃ আব্দুস সোবহানের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও শ্রমিকবান্ধব ভূমিকা তাঁকে নতুন দায়িত্বে আরও গতিশীল করে তুলবে – এমন প্রত্যাশা শ্রমিকসমাজের।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ঐক্য ও সংহতি জোরদার এবং পরিবহন খাতের শ্রমিকদের কল্যাণে তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক – এমন প্রত্যাশা জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ী ও সহযোদ্ধারা।
একজন শ্রমিকনেতার প্রকৃত পরিচয় তাঁর পদ-পদবিতে নয়, শ্রমিকের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ানোর সাহস ও দায়িত্ববোধে।
শেখ মোঃ আব্দুস সোবহানের নতুন দায়িত্ব সেই আস্থা ও প্রত্যাশাকে আরও বিস্তৃত করবে – এমনটাই প্রত্যাশা বৃহত্তর ময়মনসিংহের শ্রমজীবী মানুষের।।



