নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে জামালপুরে বর্ণাঢ্য র্যালি, রিকশাচালকদের মাঝে টি-শার্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব জামালপুরের আয়োজনে দিবসটি পালিত হয়।
শনিবার সকালে শহরের বকুলতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্লাইওভার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও রোটারি ক্লাবের দুবারের পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ড. আজিজুল হক।
র্যালি শুরুর পূর্বে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন রিকশাচালকদের মাঝে সচেতনতামূলক টি-শার্ট বিতরণ করেন। পোলিও দূরীকরণে রোটারির ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথি বলেন, “পোলিওমুক্ত বিশ্ব গঠনে রোটারি ক্লাবের অবদান অনস্বীকার্য।
বাংলাদেশ আজ পোলিওমুক্ত হলেও এই সাফল্য ধরে রাখতে সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একটি শিশুও যেন পোলিও আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ না করে, সেদিকে আমাদের সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সমাজকে পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার ছিলেন রাফিউর সৌরভ।
এছাড়াও র্যালিতে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আরিফুল আলম আপনসহ ক্লাবের নেতৃবৃন্দ, রোটার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, আব্দুল আহাদ স্বাধীন, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট আক্রাম হোসেন। আরও উপস্থিত ছিলেন শাহনেওয়াজ জাহাঙ্গীর ও আইপিপি প্রফেসর মো: আব্দুল হাই আলহাদী।
র্যালি শেষে বক্তারা পোলিও দূরীকরণে রোটারি আন্তর্জাতিকের বৈশ্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।।



