জমি দখল, জুলুম এবং অন্যায় অত্যাচারের সুষ্ঠু প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

jamalpurbarta

আতিকুর রহমান সাজু, বিশেষ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে জেল জুলুম, অত্যাচার, অবৈধভাবে জমি দখল, জাল দলিল তৈরি, ভুয়া নামরাজি ও জমি খারিজ সহ বিভিন্ন অভিযোগ এনে কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। তারা অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত-পূর্বক দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন। নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা । রোববার (১৮ অক্টোবর ২০২৬) পৌর বাজারে অবস্থিত দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে, দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবশুর পূর্বপাড়া  এলাকার নিরীহ ও বিএনপিপন্থী জনগণের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন  করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ভুক্তভোগী
মো. আব্দুর রাজ্জাক,মো. সাইদুর রহমান , খাইরুজ্জামান, মো. শহীদ মিয়া, রাশেদ মিয়া
দাবি করেন, এলাকার সাধারণ মানুষের জমি-জমা সংক্রান্ত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাঁদের অভিযোগ, কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে জমি দখল, জাল দলিল তৈরি, ভুয়া নামজারি ও জমা-খারিজ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি তার প্রভাব এবং অর্থ ব্যায় করে মামলা জেল জুলুম দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন।

এ সময় তাঁরা সংশ্লিষ্ট অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, ভুক্তভোগীদের ন্যায্য অধিকার রক্ষা এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভুক্তভোগীরা আরও বলেন, জমি-জমা নিয়ে কোনো ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও আইনগত প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অভিযুক্ত কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে জানতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ হয়নি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA