১২ ফেব্রুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী মিল্লাত

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : ১২ ফেব্রুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত এবং দেশের অবস্থা সিকিমের মতো হয়ে যেত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অতীতের বিভিন্ন বক্তব্যের দূরদর্শিতা আজ বাস্তবে প্রমাণিত হয়েছে।

শনিবার(১৭ অক্টোবর ) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সংবর্ধনা জানাতে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে হিন্দুদের জমি ও বাড়িঘর দখলের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত ছিলেন। তারা নিজেরা এসব অপকর্ম করে দায় অন্যের ওপর চাপিয়েছে এবং বিদেশে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

বিদায়ী সরকারের ক্ষমতা পুনরুদ্ধারের আকুলতাকে হাস্যকর আখ্যা দিয়ে মন্ত্রী মিল্লাত বলেন, গণঅভ্যুত্থানে পতন হওয়া কোনো সরকার আবার পুনপ্রতিষ্ঠিত হয়েছে, ইতিহাসে এমন নজির নেই। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট নিয়ে মন্ত্রী জানান, তৎকালীন সরকারের কোনো দূরদর্শী পরিকল্পনা ছিল না। তারা নতুন গ্যাস কূপ খনন কিংবা ভবিষ্যতের চাহিদা পূরণে কোনো প্রস্তুতি না নেওয়ায় আজ দেশবাসীকে মাশুল দিতে হচ্ছে।

জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA