ঐক্যের শক্তিতে এগিয়ে যেতে চায় দেওয়ানগঞ্জ প্রেসক্লাব, নতুন ভবনে ওঠার ঘোষণা

jamalpurbarta

তারেক মাহমুদ,দেওয়ানগঞ্জ  : সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ পৌর বাজারে সোনালী ব্যাংকের পূর্ব পাশে খোলা মাঠে নির্মিত প্যান্ডেলে এ সভা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু। এতে প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিক সদস্য অংশ নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান সাজু বলেন, উপজেলার সাংবাদিকরা একক প্রেসক্লাবের অধীনে ঐক্যবদ্ধ হওয়ায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাংবাদিকদের স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান তাঁদের পেশাগত দায়িত্ব পালনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ না রেখে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। প্রেসক্লাবের সাংগঠনিক ঐক্য বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আতিকুর রহমান সাজু জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে ক্লাবের নতুন ভবনে কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খোঁজার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

সভায় ক্লাবের অন্যতম উপদেষ্টা মদনমোহন ঘোষ বলেন, নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান সাজু একজন সংগঠক ও সাংবাদিক। প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছেন, তা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাংবাদিকরা যেন নির্ভয়ে ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে পারেন, সে জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রেসক্লাবের মুখ্য উপদেষ্টা সাংবাদিক খাদেমুল ইসলাম বলেন, আতিকুর রহমান সাজু শুধু একজন সাংবাদিকই নন, তিনি একজন কলামিস্টও। তাঁর নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্য আরও জোরদার হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক তারেক মাহমুদ, খাদিমুল ইসলাম অলিদ, ফারুক মিয়া, দেলোয়ার হোসেন, নুরে এলাহী, আশরাফ হোসেন রাজা, এম এ রাজ্জাক মিকা, আজাদ হোসেন, মোহসিন রেজা রুমেল, মোস্তাফিজ সালাম সজিব, নয়ন আসাদ, মীর প্লাবন লাভলু, রশিদুল আলম শিকদার, বোরহান উদ্দিন, মোজাহিদুল ইসলাম হাসান, জাকিউল ইসলাম জনি, ওলিয়ার মীর, রামু মিয়া ও সাহিন আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংগঠনিক কার্যক্রমের উন্নয়ন এবং দেওয়ানগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাংবাদিকদের ঐক্য, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে ভিত্তি করে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA