জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

jamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

​গত ১২ অক্টোবর (সোমবার) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গাওকুড়া খালেরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত আব্দুর রশিদ ইসলামপুর থানার পলবন্ধা উজান পাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আপেল মাহমুদ এবং এসআই (নিরস্ত্র) মোঃ এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১-এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাওকুড়া খালেরপাড় এলাকায় জনৈক অনুশেখের মনোহারি দোকানের সামনের পাকা রাস্তা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

​এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক আমাদের তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

​তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কেবল পুলিশের পক্ষে এককভাবে সফল হওয়া সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন”। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA