জামালপুর প্রকিনিধি : ক্যান্সারের চিকিৎসার জন্য নির্ভরযোগ্য ভারতীয় প্রতিষ্ঠান হেল্থ কেয়ার গ্লোবালের দুই বিশেষজ্ঞদের নিয়ে জামালপুরে ক্যান্সার চিকিৎসা নিয়ে সেমিনার হয়েছে। জামালপুরে হেল্থ কেয়ার গ্লোবালের সহযোগী প্রতিষ্ঠান এইমস হেল্থ কেয়ার এই সেমিনারের আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে এইমস হেল্থ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আজাদ রুহানির সভাপতিত্বে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের প্রধান সৌভিক স্যাম বাংলাদেশে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে হেল্থ কেয়ার গ্লোবালের ক্যান্সার বিশেষজ্ঞ ( সার্জারি) ক্যরন সেগেল বলেন, ক্যান্সার এমন একটি বৈশ্বিক সমস্যা, তার জন্য সবার আগে সবাইকে সচেতন হতে হবে। বিভিন্ন ধরনের ক্যান্সার এখন হরহামেশাই দেখা যাচ্ছে, এজন্য সবাইকে প্রাথমিক পরীক্ষা করে নিতে হবে। হেল্থ কেয়ার গ্লোবাল ক্যান্সার রোগীদের স্বল্প খরচে সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। জামালপুরসহ বাংলাদেশের ক্যান্সার রোগীদের জন্য আমাদের বিশেষ সুবিধা রয়েছে।
অপর ক্যান্সার বিশেষজ্ঞ সঞ্চয় মন্ডল ( মেডিসিন) বলেন, সার্জারি করে, সার্জারি ছাড়া কিংবা কেমোথেরাপির বিকল্পসহ সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা। হেল্থ কেয়ার গ্লোবালের লক্ষ ভারতীয় উপমহাদেশ থেকে ক্যান্সার নির্মূলে আমরা পথিকৃৎ হয়ে থাকতে চাই। যে রোগির যে চিকিৎসা লাগবে কিংবা তাদের পছন্দমতো চিকিৎসা যেন কম খরচে দিতে পারি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
হেল্থ কেয়ার গ্লোবালের মূল কার্যালয় ভারতের কলকাতায়, ভারতের বিভিন্ন প্রদেশে তাদের শাখা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের প্রধান সৌভিক স্যাম। বাংলাদেশের ঢাকায় তাদের প্রতিষ্ঠানের জন্য অফিস খোলা হয়েছে বলে জানান তিনি।
এ সময় সেমিনারে এইমস হেলথ কেয়ার লিমিটেডের সিইও মো: মুসফিকুর রহমান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, হযরত শাহ্ জামাল (র:) জেনারেল হাসপাতাল ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, কালবেলার সাংবাদিক মশিউর রহমান, পল্লী উন্নয়ন একাডেমীর প্রশিক্ষক কৃষিবিদ আসিফ মাহমুদ, পল্লী উন্নয়ন একাডেমীর প্রশিক্ষক পলি বেগম, সেমিনারে স্থানীয় চিকিৎসক, বেসরকারী ক্লিনিক মালিক, স্বাস্থ্যসেবাকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।।





