জামালপুরে সব আসামিকে চার্জশিটে অন্তর্ভুক্ত ও ফাঁসির দাবিতে মানববন্ধন

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় জড়িত সকল আসামিকে অবিলম্বে চার্জশিটে অন্তর্ভুক্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে প্রেসক্লাব।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, বাবা আব্দুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিক ও পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তার ছেলে ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রিফাতের নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালানো হয়। তবে মামলার তদন্ত শেষে চার্জশিটে রিফাতসহ গুরুত্বপূর্ণ কয়েকজন আসামিকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলায় কোনো আসামি যেন তদন্তের বাইরে না থাকে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। গুরুতর আহত অবস্থায় প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে তৎকালীন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু এবং তার ছেলে উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ফাহিম ফয়সাল রিফাতসহ ২২ জনের নামে এবং ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

মানববন্ধন থেকে সাংবাদিক নাদিম হত্যা মামলায় জড়িত সকলকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA