জাহেদা শফি মহিলা কলেজের অধ্যক্ষকে কলেজ ছাত্রদলের ফুলের শুভেচ্ছা

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি: জামালপুর সরকারি জাহেদা শফি মহিলা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি লোপা মির্জার নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জয়শ্রী ঘোষ, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা শামীমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবরারুল আলম তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. জামাল উদ্দিন ফাহিম পান্না, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব রকি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. স্মরণ ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য লাবনী আক্তার, আশা, তাওসিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময় শেষে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি লোপা মির্জা বলেন, “কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করা হবে।

কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সর্বাত্মক সহযোগিতা করবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ