২৪ ঘণ্টার মাথায় যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

doinikjamalpurbarta

সরিষাবাড়ি প্রতিনিধ : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামালপুর সরিষাবাড়ী উপজেলা শাখার ছাত্রলীগের তিন মাস মেয়াদি ৮৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মনিরুজ্জামান আজগর নামে এক যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিমের যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী তিন মাসের জন্য ৮৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ