দেওয়ানগঞ্জে শিশু রমজান আলীর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন।

jamalpurbarta

বিশেষ প্রতিনিধি, দৈনিক জামালপুর বার্তা :

জামালপুরের দেওয়ানগঞ্জে সাত বছর বয়সী মাদরাসা ছাত্র রমজান আলীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে মন্ডলপাড়া মাদরাসাতুল সুফফার শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহত শিশুর বাবা মাছুদ মন্ডল, মা রেনুকা, চাচা মঞ্জুরুল হক, স্বজন বদিউজ্জামান, শাহিদা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ২০২৩ সালের ৩০ মে প্রতিবেশী মিজানুর রহমানের আমবাগানে শিশু রমজান আলী আম কুড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন ৩১ মে বাগানের পাশবতী জমির গর্তে তার লাশ পাওয়া যায়। পরিবার ও স্বজনদের দাবী পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মিজানুর রহমান, তার দুই ছেলে সুমন ও মিলন শিশুটিকে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু রমজান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শিশুর বাবা মাছুদ মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন। বর্তমানে পিবিআই মামলার তদন্ত করছে, কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করছে। মাদরাসা ছাত্র রমজান আলীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের সহযোগীতার দাবী জানান বক্তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA