ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন

jamalpurbarta

নিজস্ব প্রতিবেদক জামালপুর :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে জামালপুরে বিআরটিসি বাস আধুনিক সেবামান নিশ্চিত করে দুটি এসি বাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।

 

বুধবার (০৪ সেপ্টেম্বর ) বিকাল ৪ ঘটিকায় শহরের ফৌজদারি মোড় এলাকায় বাস দু’টির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জামালপুর মোঃ শফিউর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি
অ্যাডভোকেট ইউসুফ আলী, সাবেক সভাপতি এম এ জলিল, বিআরটিসি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

 

জামালপুর থেকে বিআরটিসি এসি বাস দু’টি প্রতিদিন সকাল ৭.০০ টায় ও রাত ১২.০০ টায় শহরের ফৌজদারি মোড় থেকে টাঙ্গাইল হয়ে বিরতিহীন ভাবে ঢাকা কমলাপুর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে (৫২০)পাঁচশত ২০ টাকা।

অপরদিকে কমলাপুর থেকে আবার প্রতিনিয়তই বাস দু’টি ছেড়ে আসবে জামালপুরের উদ্দেশ্য বাসের আসন সংখ্যা ৪৫ টি।

জানা যায়, জেলার নাগরিকদের দাবির প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল।

কিন্তু বাস মালিকদের সিন্ডিকেটের কারণে ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সড়কে ব্যক্তিমালিকানাধীন ভালো মানের কোনো বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে কিছুটা দুর্ভোগ কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।

উল্লেখ্য , জামালপুর-ঢাকা সড়কে চলাচলের ক্ষেত্রে ০১৭৯৮৫১৯৭৩৩ নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

bokep indo terbaru bokep indonesia terbaru Bokep jilbab bokep Colmek bokep viral bokep jav jav sub indo Bokep Jepang Tanpa sensor JAV uncensored
DAYWINBET DAYWINBET DAYWINBET DAYWINBET
GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA GOBETASIA